রাজশাহীর পুঠিয়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা প্রশাসন

রাজশাহী পুঠিয়া উপজেলার তারাপুর ৩ নম্বর ওয়ার্ডে
একটি বা’ল্যবিবাহের আয়োজন করা হয়,
এবং বিবাহের আয়োজন চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গে সঙ্গে পুঠিয়া উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বা’ল্যবিবাহ বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে,
এ সময় সংশ্লিষ্ট অভিভাবকরা ভবিষ্যতে আর কখনো বাল্যবিবাহ দেবেন না মর্মে অঙ্গীকার প্রদান করেন,
এ সময় সহকারি কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এটি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি,
জনস্বার্থে এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুঠিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top