রাজশাহীতে বাসে অভিযান পরিচালনা করে ২টি বিদেশী পিস্তলসহ ৪ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন উদ্ধার করেছে এসআরবি-৫ রাজশাহী

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোষ্ট পরিচালনা করে চাপাঁই-চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহন বাসে অভিযান পরিচালনা করে ২টি বিদেশী পিস্তলসহ ৪ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন উদ্ধার করেছে এসআরবি-৫ রাজশাহীর,
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোষ্ট পরিচালনা করে চাপাঁই-চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহন বাসে অভিযান পরিচালনা করে ০২টি বিদেশী পিস্তলসহ ০৪ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগজিন উদ্ধার করেছে এসআরবি-৫ রাজশাহীর,
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে,
এরই ধারাবাহিকতায় সদর কোম্পানী, এসআরবি-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নভেম্বর ২০২৬খিঃ রাত ১৯.২০ ঘটিকায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোষ্ট পরিচালনা করে চাঁপাই- চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহন বাসে অভিযান পরিচালনা করে বাসের মালামাল রাখার বক্স তল্লাশি করে একটি ফলের কার্টুনের ভিতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ০২টি বিদেশী পিস্তলসহ ০৪ রাউন্ড গুলি এবং ০২ টি ম্যাগজিন উদ্ধার করেছে,
উপস্থিত বাস যাত্রীদের ভাষ্যমতে এসআরবি সদস্যদের চেকপোস্টের তথ্য জানতে পেরে বাস চেকপোস্টে পৌছানোর পূর্বেই সন্দেহভাজন একজন যাত্রী কৌশলে পালিয়ে যায়,
বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা যায় সন্দেহভাজন যাত্রীটি চাপাঁই থেকে সৌদিয়া পরিবহন বাসে উঠেছিল তাৎক্ষনাৎ সন্দেহভাজন সেই যাত্রীর কোন নাম, ঠিকানা বা কোন পরিচায় পাওয়া যায়নি,
তবে তার নাম,ঠিকানা অনুসন্ধানে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে,
পরে জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top