রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে আটক নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার দাস শান্ত

রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার দাস শান্তকে আটক করেছে এসআরবি (SRB)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে আটক করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তবে কী অভিযোগে কিংবা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তিনি আটকের খবর পেয়েছেন। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সুশান্ত কুমার দাস শান্তকে আটকের কারণ, সংশ্লিষ্ট মামলা এবং আইনগত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়া গেলে পরবর্তী তথ্য জানানো হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top