যুব সমাজকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক ধারায় পরিচালিত করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে জিয়া উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।সম্প্রতি আয়োজিত এ ফুটবল খেলাকে ঘিরে শিক্ষার্থীসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলায় জিয়া উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। মাঠজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের উচ্ছ্বাসে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।খেলার উদ্বোধন করেন জিয়া উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো: শাহ মজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ নং রশিদাবাদ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল ভূঁইয়া এবং কিশোরগঞ্জ ২ নং ওয়ার্ডের সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল মিয়া।এদিকে আয়োজক মো: ইদ্রিস মিয়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ ১নং রশিদাবাদ ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি আসন্ন নির্বাচনে বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।মো: ইদ্রিস মিয়া বলেন বর্তমান সময়ে যুব সমাজের একটি অংশ বিভিন্ন সামাজিক অবক্ষয়, মাদকাসক্তি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। বিশেষ করে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি এবং দলগত মনোভাব গড়ে তোলে।এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ পায়। একই সঙ্গে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রেখে একটি সুন্দর, সুস্থ ও সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।খেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি প্রতিপক্ষ দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিযোগিতায় অংশ নেন। এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ ধরে রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এমন ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার একটি কার্যকর উদ্যোগ। নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি করা গেলে শিক্ষার্থীরা মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকার অনুপ্রেরণা পাবে।তাই যুব সমাজকে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা।
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সাবেক সফল চেয়ারম্যান মো: ইদ্রিস মিয়ার উদ্যোগে জমজমাট ফুটবল খেলা অনুষ্ঠিত
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
গোপালগঞ্জে উত্তেজনা, বেনাপোল-ঢাকা রুটে ২ ট্রেন চলাচল বন্ধ
November 26, 2026
কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, আধুনিক খামার ও প্রশিক্ষণের ওপর জোর
November 26, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ
November 26, 2026
রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা
November 26, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও নেত্রকোনা-২ আসনের সংসদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী

ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বক্তব্যের জবাবে

পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর
November 26, 2026
পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য এখন সরকারি