যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি মেলা অনুষ্ঠিত

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বেকারত্ব দূরীকরণ ও যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী এক চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ বেকার সমস্যা লাঘবের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়। মেলায় দেশের বিভিন্ন খাতের প্রায় ২৭টি স্বনামধন্য প্রতিষ্ঠান ও কোম্পানি তাদের প্রতিনিধি দল নিয়ে অংশ নেয়।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করে। এর মাধ্যমে তরুণ ও দক্ষ প্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরির আবেদন করার সুযোগ পেয়েছেন। স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top