যশোরের শংকরপুর এলাকার আশ্রম রোডে একটি প্রাইভেটকার ও রিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় উভয় যানই ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে প্রাইভেটকারটির সামনের অংশ এবং রিক্সার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় রিক্সাটিতে যাত্রী হিসেবে ছিলেন বিল্লাল ও তাঁর মেয়ে। আল্লাহর অশেষ রহমতে মেয়েটি অক্ষত থাকলেও, রিক্সা যাত্রী বিল্লালের মাথা ফেটে গিয়ে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। মীমাংসা অনুযায়ী, প্রাইভেটকারের মালিক আহত বিল্লালের চিকিৎসার জন্য আর্থিক ক্ষতিপূরণ বা জরিমানা প্রদান করেন।




