যশোরের বসুন্দিয়া সিংগিয়া রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

যশোরের বসুন্দিয়া সিংগিয়া রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যশোর রেলস্টেশন অতিক্রম করে বসুন্দিয়া সিংগিয়া রেলস্টেশনের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রেন আসতে দেখে স্থানীয় কয়েকজন ওই নারীকে রেললাইন পার হতে নিষেধ করেন। কিন্তু নিষেধ উপেক্ষা করে তিনি রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিহত নারীর পরিচয় জানতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top