মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
সোমবার ২৪ আগস্ট ২০২৬ দুপুর সাড়ে ১টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা ট্রান্সমিটার স্থাপনের কাজ করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, ট্রান্সমিটার স্থাপনের সময় আজিজুল (৩০) ও ইমন (২৫) নামের দুই ব্যক্তি কাজে বাধা দেন। এ সময় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও দুর্ব্যবহার হয়। একপর্যায়ে ইব্রাহিম ও জাহাঙ্গীর আলম এগিয়ে এলে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে।
ঘটনায় মনজুরা আক্তার (৭৫), জাহাঙ্গীর আলম (৪৫), ইব্রাহিম ও মদিনা আক্তার (৭১) সহ মোট সাতজন আহত হন। এর মধ্যে ইব্রাহিমের মাথায় এবং মদিনা আক্তারের হাতে গুরুতর আঘাত লেগেছে। আহতদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার মোহনগঞ্জ থানায় খোদেজা আক্তার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, গত রাতে এ ঘটনাকে কেন্দ্র করে মামলা রুজু হয়েছে। এখন আমরা আইনানুগ ব্যবস্থা নিব।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় আবারও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top