মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা বিআরটিএর

মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনেও নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ অনুযায়ী সামনের নম্বরপ্লেট লাগাতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
নির্দেশনা অনুযায়ী, স্কুটারের নম্বরপ্লেটের মাপ হবে ২০০ × ১০০ মিলিমিটার এবং অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে ২৮৫ × ৫০ মিলিমিটার। প্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম দিয়ে। সাদা পটভূমিতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।
নম্বরপ্লেটে কোনো নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না। নির্ধারিত নিয়ম মেনে সময়সীমার মধ্যেই সামনের নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top