মেহেরপুর মুজিবনগরে নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তার যোগদান

মেহেরপুরের মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোহাঃ আব্দুর রউফ। গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর রবিবার (১৫ নভেম্বর) মুজিবনগর উপজেলা কৃষি কার্যালয়ে মুজিবনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোহাঃ আব্দুর রউফ।
মতবিনিময়কালে নবনিযুক্ত কৃষি কর্মকর্তা বলেন, মুজিবনগর একটি অত্যন্ত কৃষিবান্ধব ও সম্ভাবনাময় অঞ্চল। এ অঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের জীবনমান পরিবর্তনে কাজ করতে চান তিনি। কৃষকদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে তাঁদের পাশে থাকবেন।
তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কৃষি উন্নয়নের পথকে আরো গতিশীল করবে।
মতবিনিময় সভায় মুজিবনগর উপজেলার কৃষি খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং কৃষি উন্নয়নে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা উপজেলার কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান (শের খান), মফিজুর রহমান সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top