মুজিবনগর সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির মতবিনিময় সভা

সীমান্তে চোরাচালান বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুজিবনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ নভেম্বর) [সময়] মুজিবনগর বিওপিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা সীমান্তে চোরাচালান বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top