মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি পদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চেয়েছেন।

জাতীয় সংসদ ভবনের নবম তলায় আজ বুধবার বিকেলে বিএনপির সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের কাছে ভোট চান তিনি।

সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। এতে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

ফলে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটাভোটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) সংসদ সভা কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।

একইদিন ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের সংসদীয় দলের এই সভা অনুষ্ঠিত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ‘আমাদের দলের চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের সংসদীয় দলের সভায় সব সংসদ সদস্যের কাছে তার পক্ষে (মির্জা ফখরুলের জন্য) ভোট চেয়েছেন এবং আগামীকাল সবাইকে উপস্থিত থাকতে বলেছি।

নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে চিফ হুইপ জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে।

স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচন কমিশন ও সংসদ মিলে অভিনব সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভোট শুরু হওয়ার ৫ মিনিট আগে থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম সাহেব কীভাবে ভোট দিচ্ছেন—তা আমরা লাইভ দেখাব। মাঝখানের সময়টা পুরোটাই রেকর্ড করা হবে। এরপর নির্বাচন শেষ হওয়ার ৫ মিনিট আগে থেকে ফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আবার সরাসরি সম্প্রচার করা হবে।’

নুরুল ইসলাম বলেন, ‘আগামীকাল ইতিহাসে একটি নতুন যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। এরপর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সরকারে এসেছি। আমরা সরকার ও বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখতে চাই।’

তিনি আরও বলেন, ‘কালকের নির্বাচনে দুজন ক্যান্ডিডেট—একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যজন কর্নেল অলি আহমদ। এদেশের মানুষ আবার প্রত্যক্ষ করবে ভোট কীভাবে দিতে হয়। এর মাধ্যমে ভোটের প্রতি মানুষের মনোজগতে নতুন করে প্রত্যাশা তৈরি হবে।’

রাষ্ট্রপতি নির্বাচনের পরদিনই শপথ অনুষ্ঠিত হবে জানিয়ে চিফ হুইপ বলেন, ‘আগামী ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top