মাধবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এমপি সৈয়দ মোঃ ফয়সল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল। রোববার (১৮ অক্টোবর) রাতে তিনি মাধবপুর ঝুলন মন্দির সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপসহ বিভিন্ন মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, বিএনপি সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও মর্যাদায় বিশ্বাসী। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবেন। এ দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নন, সবাই সমান নাগরিক। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্য, অন্যায় বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সোহেল রানা, পৌর বিএনপির সভাপতি মোঃ গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ, মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক।এ ছাড়া পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top