মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সুন্দর ও সত্যের পক্ষে যুবসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ‘ঈশ্বরগঞ্জ যুব স্পোর্টিং ক্লাব’-এর কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে এইচ এম মাজহারুল ইসলামকে সভাপতি এবং মোঃ নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাব্বির সাদমান আউয়াল সাংগঠনিক সম্পাদক, আফজালুর রহমান নিউটন কোষাধ্যক্ষ, হাসিবুল হাসান প্রচার সম্পাদক, মোঃ দ্বীন ইসলাম ক্রীড়া সম্পাদক, মোঃ মাসুম বিল্লাহ যুব বিষয়ক সম্পাদক, মোঃ সোহাগ মিয়া অফিস সম্পাদক, হাফেজ তাজুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক এবং মোঃ মুখলেছুর রহমান শিক্ষা বিষয়ক সম্পাদক।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন— মাওলানা আলমগীর হোসাইন, রাকিবুল হাসান ফিরুজ, সোহানুর ইসলাম সজল, মোঃ সাগর আহমেদ, জাহাঙ্গীর আলম ইমন, মাহবুব আলম রাসেল, মোঃ আল মামুন, মোঃ উমর ফারুক, আহসানুল আবেদিন, জুবায়ের আহমদ সবুজ, মোঃ বকুল মিয়া, জুনাইদ আহমেদ ও মোঃ বিপ্লব মিয়া।
ক্লাব সংশ্লিষ্টরা জানান, যুব সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরি এবং সমাজের কল্যাণে তরুণদের সম্পৃক্ত করাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য।
তারা আরও বলেন, “মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে খেলাধুলায় যুব সমাজকে সম্পৃক্ত করা এবং সুন্দর ও সত্যের পক্ষে যুবসমাজকে আহ্বান জানানোই ঈশ্বরগঞ্জ যুব স্পোর্টিং ক্লাবের মূল উদ্দেশ্য।”




