মাগুরা জেলায় ‎বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও টাউন হল কমিটির সভা অনুষ্ঠিত

‎আজ ২৯ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা জনাব মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে বৃক্ষ মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং টাউন হল কমিটির সভা অনুষ্ঠিত হয়।
‎বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় মেলার সার্বিক আয়োজন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ, ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক সফল ও সুশৃঙ্খলভাবে বৃক্ষ মেলা আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের ভিত্তিতে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
‎পরবর্তীতে টাউন হল কমিটির সভায় টাউন হলের সার্বিক ব্যবস্থাপনা, অবকাঠামোর রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় টাউন হলকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও জনবান্ধবভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
‎সভাদ্বয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান

Scroll to Top