মাগুরার শ্রীপুরে সেন্ট্রাল কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে HAPPY CLASS PARTY (শুভ শ্রেণীভিত্তিক উৎসব) আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর সোমবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীপুর সেন্ট্রাল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ শিশির কুমার শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সেন্ট্রাল কিন্টার গার্ডেন এর সভাপতি তাসমিয়া আক্তার রোজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভূমি) ফারদিন মনীর অর্ণব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসারের আম্মা।
শ্রীপুর সেন্ট্রাল কিন্ডার গার্টেনের উপাধ্যক্ষ মজিবুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাসমিয়া আক্তার রোজি বলেন, ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যাপারে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের কেউ ভূমিকা পালন করতে হবে। তারা বাড়িতে কোথায় যাই কার সাথে মিশে সেগুলো অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন লেখা পড়ার পাশাপাশি মেধা বিকাশের জন্য শরীরচর্চার, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে।আজ তোমরা যারা শিশু আগামীকাল তোমরা সবাই জাতির কর্ণধার হবে। তোমাদের সঠিকভাবে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে




