মাগুরায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ইং উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যবস্থা নিন এখনই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরায় অনুষ্ঠিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ইং এর আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্ব।
১৪নভেম্বর শনিবার সকাল ১১টায় মাগুরা ডায়াবেটিস সমিতি এর আয়োজনে ডাঃলুৎফর রহমান ডায়াবেটিস হাসপাতাল সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে।
এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় মাগুরা ডায়াবেটিস সমিতির সভাপতি ও মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে ছিলনে মাগুরা -১নং আসনের সংসদ সদস্য ও ডায়াবেটিস সমিতির উপদেষ্টা আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ হোসেন, পিপিএম সেবা,পুলিশ সুপার মাগুরা, বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন,  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি মাগুরা।
এছাড়া আরে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সাইদ, পৌর বিএনপির সভাপতি কুতুবউদ্দিন সহ বিভিম্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারি আলী কারী শেখ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মেহেদী হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন ডায়াবেটিস একটি জটিল রোগ।এ রোগ একবার হয়ে গেলে আর সারে না।সুতরাং এ রোগ যাতে না হয় সে ব্যাপারে সচেতন হতে হবে। নিয়মিত শরীর চর্চা করতে হবে ও খাবার নিয়ন্ত্রণে রাখতে হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

নেছারাবাদে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

পিরোজপুরের নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান,বর্ণাঢ্য র‍্যালি ও

Scroll to Top