যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মাগুরায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটির তাৎপর্য তুলে ধরে মাগুরা জেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও বিশাল মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।অনুষ্ঠানে মাগুরা জেলা বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। এছাড়া মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক আলী আহমদ।মিছিল ও র্যালিটি মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড শোভা পায়। জেলা বিএনপির মূল মিছিলের পাশাপাশি পৌর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের ব্যানারে পৃথক ও সুশৃঙ্খল মিছিলও এই কর্মসূচিতে যুক্ত হয়, যা পুরো শহরকে মুখরিত করে তোলে।মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল-এর সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে এই র্যালি সফল হয়। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির ১নং সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল হক উৎপল এবং ২নং সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন। এছাড়া জেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহি-জনতার ঐক্যের মাধ্যমে সেদিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হলো—সকল ভেদাভেদ ভুলে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করা।”নেতৃবৃন্দ আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনা বুকে ধারণ করে মাগুরার রাজপথে বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়া এই র্যালিটি মাগুরার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
জনপ্রিয় খবর
ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
গোপালগঞ্জে উত্তেজনা, বেনাপোল-ঢাকা রুটে ২ ট্রেন চলাচল বন্ধ
November 26, 2026
কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, আধুনিক খামার ও প্রশিক্ষণের ওপর জোর
November 26, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ
November 26, 2026
রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা
November 26, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও নেত্রকোনা-২ আসনের সংসদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী

ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বক্তব্যের জবাবে

পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর
November 26, 2026
পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য এখন সরকারি