মাগুরা শালিখা উপজেলার সিংড়া বাজারের থৈপাড়া সড়কে পিকআপ ভ্যান পাল্টি খেয়ে ৪০ হাজার ডিম নষ্ট হয়ে গিয়েছে।
১২নভেম্বর বৃহস্পতিবার সকালে শালিখা উপজেলার থৈপাড়া কালীবাড়ি সড়কে ডিম ভর্তি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেলে এ দূর্ঘটনা ঘটে বলে জানা যায়।
ডিমের মালিক আমিয়ান গ্রামের বিএনপি নেতা মোঃ মহিদুল ইসলাম। তিনি জানান পিকআপে ৪০হাজার ডিম ছিল যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।




