মনপুরা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনের পিতার মৃত্যু, গভীর শোক প্রকাশ

ভোলার মনপুরা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিনের পিতা, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মিয়া (সাবেক ইউপি সদস্য) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে  মনপুরা উপজেলা ৫নং কলাতলী ইউনিয়নের সাধারণ মানুষ।

মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জোবায়ের হাসান রাজিব চৌধুরী এর পক্ষ  থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়, এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশ ও জাতির প্রতি মো. আব্দুল হাই মিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে জাতি। তাঁর মৃত্যুতে মনপুরা উপজেলার সাধারণ মানুষ  গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

৫নং কলাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জোবায়ের হাসান রাজিব চৌধুরী  দোয়া করেন, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top