মদনে শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নেত্রকোনা মদনে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
(৩১ অক্টোবর) শনিবার দুপুরে উপজেলা পরিষদে সামনে এ কর্মসূচি পালন করেন। অনুষ্টানটি আয়োজন করেন উপজেলা এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোট।
 মানববন্ধনে বক্তব্য রাখেন, মদন উপজেলা জোটের সাধারন সম্পাদক ফরিদ মিয়া, তিনি বলেন আগামী ৪ নভেম্বর  এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ’ মাদ্রাসা শিক্ষক – কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশিত জোটে সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসোন আজিজীকে হয়রানি বন্ধ, তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে প্রতিবাদী কন্ঠ স্তব্ধ করার অপচেষ্টা প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।এ ছাড়া ও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,মোঃ শামছুল হক,মোঃ সাইদুর রহমান, ইদ্রিস আলী প্রমূখ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top