মঙ্গলবার রাত থেকে কল-কারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের শিল্প কল-কারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন ‘প্রধানমন্ত্রী বলেছেন- আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে। এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় গ্যাস বিদ্যুতের ঐ অবস্থায় ফিরে যেতে পারব।

তিনি আরও বলেন, এইটা আমাদের মনে হয় যে আজকের এই বৈঠকের সবচাইতে বড় প্রাপ্তি, সবচাইতে বড় স্বস্তির খবর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী দীর্ঘ তিনঘণ্টা বৈঠক হয়; সেখানে এ আশ্বাস মেলে বলে বৈঠক পরে সাংবাদিকদের তুলে ধরেন তিনি।

আগের অবস্থায় ফিরে যাওয়া বলতে কী বোঝানো হয়েছে তার উত্তর স্পষ্ট হয়নি ব্রিফিংয়ে।

এ নিয়ে প্রশ্ন করলেও সেখানে সঠিক উত্তর মেলেনি। ব্রিফিং পরে এ নিয়ে ফজলুল হককে প্রশ্ন করা হলে তিনি বলেন, অগাস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছে, তার আগের অবস্থায়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

দুর্গাপুরে মতবিনিময় সভায়, সবার সম্মিলিত প্রচেষ্ঠায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহও মাদকমুক্ত দেশ…সাবেক মেয়র সাইদুর মন্টু

রাজশাহীর দুর্গাপুরে আইন শৃংঙ্খলা,বাল্যবিয়ে ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Scroll to Top