ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে কারাদণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক সেবনের দায়ে লিটন মন্ডল (২১) ও তাপস রায়(৩০) নামে দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উভয়কেই পৃথকভাবে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।
বুধবার (১৯’আগস্ট) কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত লিটন মন্ডল[ছয় মাস বিনাশ্রমে কারাদণ্ড] উপজেলার তারাশী গ্রামের লিখন মন্ডলের ছেলে  এবং[দুই মাস বিনাশ্রমে কারাদণ্ড] দন্ডপ্রাপ্ত তাপস রায় উপজেলার নারিকেল বাড়ির হরষিত রায়ের ছেলে। উভয়কেই নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএনও সাগুফতা হক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের এ দণ্ড ও অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। রায় কার্যকর হওয়ার পর কোটালীপাড়া থানা পুলিশ দণ্ডপ্রাপ্তদেরকে গোপালগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে বলেও জানান তিনি।
এসময়, গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ খোরশেদ আলম সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর লোকজন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top