চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ আব্দুল বারিকের নেতৃত্বে, এসআই মোঃ মুসলিম উদ্দিন ও এসআই মোঃ আব্দুর রহিম বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ৮টা হতে ৯টা পর্যন্ত উপজেলার ৪নং জামবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামে মাদকবিরোধী পরিচালনা করেন।
এ সময় দীর্ঘদিন ধরে চালিয়ে আসা কুখ্যাত পেশাদার বিভিন্ন মাদক ব্যবসায়ী মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৯) ও তার ভাই মোঃ আলম (৫৫)_উভয় পিতা মৃত-এরফান আলীদ্বয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪’শ গ্রাম গাঁজা, চোলাইমদ ৩৭৫ লিটার ও ৩২৬ লিটার মদ তৈরীর উপকরণ জব্দ করা হয় এবং আবু বক্করকে হাতেনাতে আটক করা হয়। এ সময় বক্বর ভাইকে বাড়ীতে পাওয়া যায়নি। তবে দ্রুত তাকেও গ্রেফতার করা হবে জানান এসআই মোঃ আব্দুর রহিম।
এ ঘটনায় ভোলাহাট থানায় পৃথক পৃথকভাবে ২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে জানান থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক।
ছবির ক্যাপশনঃ ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের হাতে মাদক ও ২জন মাদক ব্যবসায়ী আটক! পাশে-কুখ্যাত মাদক ব্যবসায়ী বক্কর ও আলম আটকের দৃশ্য।




