ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহায়তায় হারানো ৫০ হাজার টাকা ফিরে পেলেন তাজুল মিয়া*

মেয়ের বিয়ের বাজার করার জন্য আনা ৫০ হাজার টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন নবীনগরের এক বাবা। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহায়তায় হারানো সেই টাকা ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে তার পরিবারে।
রোববার (১৬ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী পুলিশ বক্সে উদ্ধার হওয়া ৫০ হাজার টাকা নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর মোল্লাবাড়ির বাসিন্দা তাজুল মিয়ার হাতে তুলে দেয় ট্রাফিক বিভাগ।
জানা গেছে, তাজুল মিয়া মেয়ের বিয়ের প্রয়োজনীয় বাজার-সদাই করতে ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসেন। একপর্যায়ে অসাবধানতাবশত টাকাগুলো হারিয়ে ফেলেন তিনি।
পরে বিষয়টি পুলিশের নজরে এলে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের সদস্যরা দ্রুত তল্লাশি চালিয়ে টাকাগুলো উদ্ধার করেন।
টাকা হাতে পেয়ে আবেগাপ্লুত তাজুল মিয়া ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, _“মেয়ের বিয়ের জন্য জমানো টাকা হারিয়ে আমি একেবারে ভেঙে পড়েছিলাম। পুলিশ ভাইয়েরা টাকা ফিরিয়ে না দিলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত।”_
টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট রাসেল, সার্জেন্ট শাহাদাতসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মাঝেও ট্রাফিক পুলিশের ভূমিকার প্রশংসা দেখা গেছে। অনেকেই এ ধরনের মানবিক কাজের জন্য পুলিশকে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top