বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেলে বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রোকন উজ্জামান মিয়া বকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম মিয়া (রাসেল), যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও পারস্পরিক ঐক্য-সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top