বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে “অ্যাথেনিয়াম”-এর শুভ উদ্বোধন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শিক্ষাবান্ধব উদ্যোগ “অ্যাথেনিয়াম”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে “অ্যাথেনিয়াম”-এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। আর পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. রকিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুন্নাহার নাঈম, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মুস্তাফিজুর রহমান,  ওসি (তদন্ত) সাইদুর রহমান ।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় একটি সমৃদ্ধ মতবিনিময় সভা। এ সময় শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আরও এগিয়ে নিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা ও সংস্কৃতির প্রসারে “অ্যাথেনিয়াম”-এর এই উদ্যোগ বোয়ালমারী উপজেলার শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top