জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে মোট ২৫ ক্যাটাগরির পদে ৪২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের উল্লেখযোগ্য পদগুলো হলো— রেজিস্ট্রার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরীক্ষা নিয়ন্ত্রক, চিফ রিসার্চ অফিসার, অতিরিক্ত রেজিস্ট্রার, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক, উপপরিচালক, উপপ্রধান প্রকৌশলী, সহকারী পরিচালক, প্রকিউরমেন্ট অফিসার, সেকশন অফিসার, নার্স, ল্যাব টেকনিশিয়ান, সেমিনার সহকারী, হিসাব সহকারী, গ্রাউন্ডসম্যান, রাজমিস্ত্রি, সিকিউরিটি গার্ড, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন পদ।
বেতন ও গ্রেড
জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী পদ ও গ্রেডভেদে নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত বেতন স্কেল ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (www.brur.ac.bd) আবেদন ফরম ও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শর্তাবলি সংগ্রহ করতে হবে। যথাযথভাবে পূরণ করা আবেদন ফরম প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বরাবর ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ১৪ নম্বর পদের জন্য প্রতিটি পদের বিপরীতে ৭ সেট এবং ১৫ থেকে ২৫ নম্বর পদের জন্য প্রতিটি পদের বিপরীতে ৪ সেট আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন ফি ১ থেকে ১৪ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৫ থেকে ২৫ নম্বর পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিকদের জন্যও বিজ্ঞপ্তিতে নির্ধারিত ফি উল্লেখ রয়েছে।
প্রয়োজনীয় যোগ্যতা
প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত আলাদা। আবেদনকারীকে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হবে। পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় থাকা প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না। সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.brur.ac.bd থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
বিশেষ দ্রষ্টব্য: প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখের জন্ন্যে অপেক্ষা না করে জথাজথ সময়ে আবেদনের জন্য বলা হইল । তাই আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত হয়ে দ্রুতই আবেদন করুন।




