বারহাট্টায় আজ থেকে শুরু হয়েছে লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আজ ২৫ নভেম্বর ২০২৬ তারিখ বেসরকারি উন্নয়ন সংগঠন  বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্টা কেন্দ্রের আয়োজনে পালিত হয়েছে  নানা কর্মসূচি।  নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা  বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়বিচার নিশ্চিতের দাবী কে সামনে নিয়ে বেলা  ১১টায় বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গনে সহিংসতা বিরোধী র্্যালী,আলোচনা সভা,লিফলেট  বিতরণ ও বারহাট্টা সরকারি কলেজে শতাধিক শিক্ষার্থীকে নিয়ে নারীর বিরুদ্ধে বিদ্বেষমুলক বক্তব্য ও সাইবার বোলিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা  কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত কর্মসূচি সমুহের মাঝে  র্্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা  প্রশাসনের  কর্মকার্তাবৃন্দ
বারহাট্টা থানার  অফিসার  ইনচার্জ চম্পক দাম,
সাবেক উপজেলা চেয়ারম্যান  মানিক আজাদ , বারহাট্টা উপজেলা বিএনপি’র  সিনিয়র সহ-সভাপতি  আক্কাস আলী,  সহ-সভাপতি  আরিফ উল্লাহ সোহেল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,সদর ইউনিয়নের প্যানেল  চেয়ারম্যান নুরুল আমীন,নারী ও কিশোরী সুরক্ষা নেটওয়ার্ক এর সভাপতি ও কমিউনিটি ফোরামের  সাধারণ   সম্পাদক মুখলেছুর রহমান হীরা, সুরক্ষা নেটওয়ার্ক এর সাধারণ  সম্পাদক কোকিলা আক্তার, আরডব্লিউভিএলবি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দুর্গা রানী সাহা, মনিটরিং অফিসার নিশি ত্রিপুরা, কমিউনিটি মোবিলাইজার আশা ও পারুল আক্তার,কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিকসহ নারী ও কিশোরী নেটওয়ার্ক সদস্যগন অংশগ্রহন করেন
বারহাট্টা কলেজের সচেতনতামুলক প্রচারণায় প্রোগ্রাম অর্গানাইজার কামরুন্নাহার ও খসরুবুর রহমানসহ কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক উপস্থিত থেকে আলোচনা পরিচালনা করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top