অভিযোগ সূত্রে জানা যায় যে,
কুমিল্লার বাঙ্গরা উপজেলার ৫নং পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়ন এর ৩৩ নং মৌজার ৫৬ নং খতিয়ানে ৮৫০ নং দাগের পাশে ৩৭ ও ৩৯ দাগে
সরকারী রাস্তা টি হাটাশ থেকে মালি পাড়া পর্যন্ত জনসাধারণ চলাচল করে আসছে প্রতিদিন শতশত মানুষের যাতায়াত এ রাস্তা দিয়ে, সম্প্রতি হাটাশ গ্রামের কেরামত আলীর ছেলে মোঃ আলী সরকারী রাস্তার হালট দখল করে অবৈধ ভাবে দেয়াল নির্মান করেন,
বর্তমানে রাস্তার সংস্কারের কাজ করতে গেলে আমার মালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা চলছে।
বিষয়টি দ্রুত তদন্ত করে হালটের সীমানা নির্ধারন করে আমার জমি রক্ষা করে অবৈধ দেয়াল অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আবেদন করেন।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে অলেক মিয়া, ইদ্রিস মিয়া,বাছির মিয়া ও আনিছ আহমেদ বলেন এরা ক্ষমতা দেখিয়ে জোড় করে সরকারী হালটের উপর দেয়াল নির্মান করেছে, আমরা চাই সরকারী হালট উদ্ধার করে সঠিক ভাবে তদন্ত করে সরকারী হালট উদ্ধার করে যেন রাস্তাটি করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ আলীর ছেলে মোঃ লিয়াকত আলী বলেন আমরা ও চাই সঠিক হালট বের করে রাস্তাটি হলে সবার জন্য ভালো হয় এতে আমাদের দেয়াল ভাঙা হলে ও সমস্যা নেই।
এ বিষয়ে পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়ন এর তহশিলদার মোঃ জসিম উদ্দিন বলেন এসিলেন্ড মহোদয় আমার নিকটে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য আবেদন টি পাঠিয়েছে, আমি দ্রুত সরেজমিনে গিয়ে রিপোর্ট পাঠাব।




