বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অচল অ্যাম্বুলেন্স সচল করে উপহার দিলেন অধ্যাপক কামাল হোসেন

অচল এ্যাম্বুলেন্স সচল করে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে উপহার দিলেন বাগমারা উপজেলার বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে তিনি এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।
‎
‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ সরকারি এ্যাম্বুলেন্সটি দুই বছর ধরে অচল অবস্থায় ছিল। প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় সেটি সচল করা সম্ভব হচ্ছিল না। কয়েকদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এ্যাম্বুলেন্সটি সচল করার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়। বিষয়টি উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের নজরে আসলে তিনি সচল করার ঘোষণা দেন,
‎
‎পরে অচল এ্যাম্বুলেন্সটি প্রায় তিন লাখ টাকায় মেরামত করেন। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুস সোবহান, ইউসুফ আলী, আবাসিক মেডিকেল অফিসার কামরুন্নাহার প্রমুখ,
‎
‎বিএনপির সদস্য সচিব কামাল হোসেন বলেন, এ্যাম্বুলেন্সটি অচল থাকায় গরীব রোগীরা দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন। বিষয়টি জানার পর তা সচলের ব্যবস্থা করা হয়েছে,
‎
‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর কে বিশ্বাস বলেন, ‘একজন রাজনৈতিক ব্যক্তি এভাবে সহযোগিতায় এগিয়ে আসায় আমরা এগিয়ে গেলাম। রোগীদের দুর্ভোগ কমে গেল। তিনি বলেন, সরকারি বরাদ্দ মাত্র ১৫ হাজার টাকা অথচ মেরামত করতে প্রায় তিন লাখ টাকার প্রয়োজন ছিল।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top