বিশ্ব অলি হযরত মাওলানা শাহসূফী খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের স্মরণে এবং ‘মহা পবিত্র বিশ্ব ওরস শরীফ ২০২৭’ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে এক বিশাল দাওয়াতি আজিমুশশ্বান ইসলামী জলছা মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১১ অক্টোবর ২০২৬) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ঐতিহ্যবাহী “আ.স.ম. ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়” প্রাঙ্গণে জাকের পার্টি ও এর সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই আধ্যাত্মিক ও ইসলামী জলছার আয়োজন করা হয়।
উক্ত জলছায় জাকের পার্টি বাউফল উপজেলা শাখার সভাপতি মোঃ সাদ্দাম হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্ আলম হাওলাদার-এর দক্ষ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির বরিশাল বিভাগের সহ-সভাপতি ও পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ ফারুক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফারুক আহমেদ বলেন, “ইসলামের প্রকৃত বার্তা, বিশ্বশান্তি ও আত্মশুদ্ধির পথ প্রদর্শনে খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)-এর অবদান অবিস্মরণীয়। আসন্ন বিশ্ব ওরস শরীফ সফল করতে এবং সমাজে সুফিবাদের শিক্ষা ছড়িয়ে দিতে আমাদের এই ঐক্যের ধারা অব্যাহত রাখতে হবে।”
বিশিষ্ট আলেমদের ওয়াজ ও হেদায়েতি বাণী
জলছায় প্রধান বক্তা হিসেবে মূল্যবান ওয়াজ ও আত্মশুদ্ধিমূলক হেদায়েতি বাণী পেশ করেন বিশ্ব জাকের মঞ্জিল, বাইশরশি দরবার শরীফের প্রখ্যাত খাদেম মুফতি মাওলানা মর্তুজা ইবনে মোস্তফা সালেহী।
ইসলাম, ঈমান ও এহসানের গুরুত্ব তুলে ধরে মিশন প্রধান হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাইশরশি দরবার শরীফের অপর খাদেম মাওলানা মোঃ আব্দুল গাফফার নেসারী।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে ধর্মপ্রাণ পীর-মাশায়েখ ও উপস্থিত জনসমাবেশের উদ্দেশে তরিকত ও শরীয়তের তাৎপর্যপূর্ণ আলোচনা করেন—
মাওলানা মোঃ ওমর ফারুক বুলবুলী (খাদেম, বিশ্ব জাকের মঞ্জিল)
মাওলানা মোঃ সাইফুল ইসলাম জেহাদী (খাদেম, বিশ্ব জাকের মঞ্জিল)
মাওলানা মোঃ আবুল কালাম কাঠালিয়া (খাদেম, বিশ্ব জাকের মঞ্জিল)
এছাড়াও
উপস্থিত ছিলেন, মোঃ মনিরুজ্জামান মনির – সাধারণ সম্পাদক – জাকের পার্টি পটুয়াখালী জেলা শাখা, আরও উপস্থিত ছিলেন মোঃ আল- ইমরান দপ্তর সম্পাদক – জাকের পর্টি
বাউফল উপজেলা শাখা। ইসলাম, ঈমান ও এহসানের দাওয়াতি বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই জলছায় বাউফল উপজেলা ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে শত শত জাকের পার্টির নেতাকর্মী, ভক্ত-আশেকান এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি যোগ দেন।
পুরো এলাকা জিকির-আজকার ও সালাত-সালামে মুখরিত হয়ে ওঠে।
জলছা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরবর্তীতে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণের মাধ্যমে রাত ১১.৩০ মিনিটের সময় জলছার সমাপ্তি ঘটে।




