বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবপুর উপজেলার নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল হাশিম এবং মাধবপুর পৌরসভার আমীর হাফেজ মোস্তফা কামাল।গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে হবিগঞ্জ জেলায় রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মাধবপুর উপজেলার অর্ন্তগত মাধবপুর পৌরসভাকে আলাদা ইমারত ঘোষনা কারেন এবং উপজেলা ভিত্তিক রুকনগণ তাদের পছন্দের ব্যাক্তিদের গোপন ভোট প্রদান করেন। গতকাল ১৬ নভেম্বর হবিগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে নির্বাচনের ফলাফল ঘোষনা এবং শপত প্রদান করেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমান। ২০২৫ -২০২৬ সেশনে মাওলানা আবুল হাশিম মাধবপুর উপজেলার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও হাফেজ মোস্তফা কামাল সেক্রেটারীর দায়িত্ব পালন করেছিলেন। নব নির্বাচিত উপজেলা আমীরের বাড়ি অত্র উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামে এবং পৌর আমীরের বাড়ি নাছিরনগর উপজেলার অন্তর্গত চাপরতলা ইউনিয়নের গারাউক গ্রামে অবস্থিত।
নির্বাচনে মাধবপুর উপজেলা জামায়াতের আমির হিসেবে মাওলানা আবুল হাসিম ও মাধবপুর পৌরসভার আমীর হিসাবে হাফেজ মোস্তফা কামাল নির্বাচিত হওয়ায় তাঁদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
নবনির্বাচিত আমীরদ্বয়ের নেতৃত্বে মাধবপুর উপজেলা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তাঁরা নিষ্ঠা, সততা , দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
নবনির্বাচিত আমীরদ্বয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমের সফলতা কামনা করা হয়েছে।




