বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের  সংবর্ধনা দেওয়া হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  করা হয়।
সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন,  উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, আহত জুলাই যোদ্ধা ওয়ালিউল হাসান রাজুর বাবা ও উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি রাজ্জাক মাহমুদ, জুলাই যোদ্ধা শাহরিয়ার আহমেদ সুমন, শহিদ রিপন ও শহিদ ফফলুল করিমের পরিবারের সদস্য সহ জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জুলাই আন্দোলনের দুই বছর পূর্তিতে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, জুলাইয়ের মর্যাদা অক্ষুণ্ণ রাখা সহ দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান

Scroll to Top