ফুলবাড়ীতে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অবৈধভাবে বিল উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নে অবস্থিত বলি ভদ্রপুর এম এম দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার আনসারীর বিরুদ্ধে অবৈধভাবে বিল উত্তোলন চেষ্টার অভিযোগ উঠেছে।
তথ্য নিয়ে যারা গেছে অত্র প্রতিষ্ঠানে প্রস্তাবিত কমিটির সভাপতি
মিজানুর রহমানের স্বাক্ষরে ৪ লক্ষ ২৭ হাজার ৫০ টাকার একটি বিল উত্তোলনের জন্য ব্যাংকে নিয়ে গেলে ব্যাংক সেটিকে গ্রহণ করেননি।
বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসা সুপার আব্দুস সাত্তার আনসারীর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন প্রস্তাবিত কমিটির সভাপতি মিজানুর রহমানের স্বাক্ষরে আমি বিলটি উত্তোলনের চেষ্টা করেছি কিন্তু নির্বাহী কর্মকর্তা স্বাক্ষর না করায় বিলটি উত্তোলন করতে ব্যর্থ হই।
এ বিষয়ে প্রতিষ্ঠানের এ্যাডহক কমিটির সাবেক সভাপতি শফিকুল ইসলাম বলেন এভাবে বিল উত্তোলন অবৈধ যা মোটেও ঠিক হয়নি।
এ বিষয়ে নবগ্রাম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নবিউল ইসলাম এর কাছে মতামত চাইলে তিনি জানান এভাবে বিল উত্তোলনের কোন সুযোগ নেই, কমিটি অনুমোদন না হওয়া পর্যন্ত সেই কমিটির কারো স্বাক্ষর দিয়ে বিল উত্তোলন করা যায় না।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এভাবে বিল উত্তোলনের কোন সুযোগ নেই এটি সম্পূর্ণ অবৈধ নিয়ম বহির্ভূত কাজ।
এই ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top