পোরশায় শিক্ষার মানোন্নয়নে ফলাফল পর্যালোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নওগাঁর পোরশায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ফলাফল পর্যালোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন, পোরশার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে করণীয়, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।
এ সময় কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছে। আয়োজকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top