পিরোজপুরে রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসনের সভা

পিরোজপুরে জেলার সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা, সরকারি ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা এবং ভূমি রাজস্ব আদায়সহ রাজস্ব প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুরের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
সভায় জেলার রাজস্ব ব্যবস্থাপনার সার্বিক চিত্র, সরকারি ভূমি ও সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব আদায়ের অগ্রগতি এবং রাজস্ব প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এ সময় রাজস্ব ব্যবস্থাপনাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও রাজস্ব বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
জনবান্ধব, স্বচ্ছ ও কার্যকর রাজস্ব প্রশাসন নিশ্চিত করতে জেলা প্রশাসন, পিরোজপুরের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top