পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরনে সভা অনুষ্ঠিত

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণ বিষয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে পুরাতন ডিসি অফিসের মহিলা পরিষদ জেলা কার্যালয়ে পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্নুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, প্রজেক্ট কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সোফিয়া হাসিনা, কাজী এনামুল হক, জেলা লিগ্যাল এইড অফিসের প্রতিনিধি সোহেল রানা, নারী নেত্রী মিনারা মাহাবুব, মনিটরিং কর্মকর্তা সাহিদ মাহাফুজ, ফাহিমা আক্তারসহ বিভিন্ন মানবাধিকারকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইনি ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ও সামাজিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় মানবাধিকার রক্ষাকারীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা, ভুক্তভোগীদের সহায়তায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top