আসন্ন পাকশী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক মাঠ। কিন্তু এই উত্তাপের মাঝেও সাধারণ ভোটারদের বুকজুড়ে বইছে এক ভিন্ন হাওয়া। চায়ের কাপের চুমুকে কিংবা অলিগলিতে ভোটারদের মুখে এখন একটাই কথা—পরিবর্তন, শান্তি এবং টেকসই উন্নয়ন। দীর্ঘদিনের বঞ্চনা পেছনে ফেলে পাকশী ইউনিয়নবাসী এবার একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বকে বরণ করতে উন্মুখ হয়ে আছে; আর সেই কাঙ্ক্ষিত নাম—মো. জাহিদুল ইসলাম পাতা।
স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের দীর্ঘশ্বাসে মিশে আছে একটাই চাওয়া—ইউনিয়নকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে বা নিজেদের ইচ্ছেমতো ‘ডিজাইন’ করার সেই নোংরা ও পুরোনো রাজনীতি পাকশীর মাটি থেকে চিরতরে মুছে যাক। সাধারণ মানুষ এমন একজন অভিভাবক বা চেয়ারম্যান চান, যাঁর হূদয় জুড়েই থাকবে সাধারণ মানুষ; যাঁর ইউনিয়ন পরিষদের দরজায় ধনী-গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, বরং গভীর রাতেও কোনো অসহায় মানুষ কোনো বাধা ছাড়াই গিয়ে দাঁড়াতে পারবে তাঁর দুয়ারে।
পাকশীর এই জনপদের প্রতিটি মোড়ে এখন যেন একটিই সুর বাজছে—ভালোবাসা, বিশ্বাস আর আস্থার এক নতুন সকালের অপেক্ষা।




