পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির সমর্থন পেলেন সাজ্জাদ হোসেন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থন পেয়েছেন সাজ্জাদ হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দলটির পক্ষ থেকে প্রকাশিত দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটির অনুমোদনক্রমে দেশের ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান এবং মেয়র পদে সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাজ্জাদ হোসেনকে দলীয় সমর্থন দেওয়ার কথা উল্লেখ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করছে এনসিপি। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাজ্জাদ হোসেনের নাম ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে এনসিপির নির্বাচনী তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে। দলীয় সমর্থন পাওয়ার পর আসন্ন নির্বাচনে তাঁর অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

তবে নির্বাচনের তফসিল ঘোষণা এবং আনুষ্ঠানিক মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনী অবস্থান স্পষ্ট হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top