পঞ্চগড়ে মসজিদ নির্মাণের অর্থ যোগাতে ব্যতিক্রমি উদ্যোগ

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বদলুপাড়া গ্রামে মসজিদ নির্মাণের অর্থ জোগাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা। তহবিলের সংকট মেটাতে কারও মুখাপেক্ষী না হয়ে নিজেদের শ্রমের বিনিময়ে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রায় ৭০ জন গ্রামবাসী দলবদ্ধভাবে কৃষকের ধান কাটার কাজে নেমেছেন। এই ধান কাটা ও কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়ার বিনিময়ে পাওয়া পারিশ্রমিকের পুরোটাই জমা হবে গ্রামের শতবর্ষী একটি মসজিদের নির্মাণ তহবিলে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top