নেত্রকোনার কেন্দুয়া উপজেলার টেংগুরী এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে সজিব হোসেন ও সুজন মিয়া নামের দুই যুবককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দণ্ডপ্রাপ্ত দুই যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। অপরাধ দমনে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকুক—এটাই সকলের প্রত্যাশা।




