নেত্রকোনার কেন্দুয়ায় খুনের মামলার ৩ দিন পরও আসামি গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরে সাংবাদিকদের সামনে বক্তব্য দিলেন ১ নম্বর আসামি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দনাচাপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার হওয়ার ৩ দিন পার হলেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি। উল্টো আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সাংবাদিকদের সামনে নিজেদের বক্তব্য দিচ্ছেন।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দিলরুবা বেগম বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর কেন্দুয়া থানায় ২৯ নং খুনের মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের অধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এজাহারের ৩ দিন পরও প্রকাশ্যে আসামি।
মামলা দায়েরের ৩ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এরই মধ্যে মামলার ১ নম্বর আসামি প্রকাশ্যে এসে সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য দিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘোরার কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামি পক্ষ নিজেরাই লুটপাট করে উল্টো বাদীপক্ষের নামে মামলা দেওয়ার পাঁয়তারা করছে বলেও অভিযোগ তাদের।
এ অবস্থায় বাদীপক্ষ সরকার ও প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশ জানিয়েছে, আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top