নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
​সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় ফরিদগঞ্জ উপজেলা বিআরডিবি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
​চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. হান্নান।
​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল এবং জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুকুল পাটওয়ারী।
​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও সাধারণ মানুষের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
​বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। বিএনপি সরকার দীর্ঘদিন অনেক ধৈর্য ধরে আপনাদের সময় দিয়েছে। কিন্তু আপনারা সেই সুযোগে সাধারণ মানুষের ওপর আক্রমণ ও নৈরাজ্য চালাচ্ছেন। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করুন, এখন আর কোনো ছাড় দেওয়া হবে না।”
​কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ডা. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য আবদুল মতিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান মঞ্জু ও সাধারণ সম্পাদক শাওন চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top