নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন লংগদুর তোফাজ্জল হোসেন

২০ আগস্ট, ২০২৬ ইং বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তী পরিষদ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রাঙামাটি জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি দীপন তালুকদার দীপু এবং ১৪ সদস্যের মধ্যে লংগদু উপজেলা বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন সদস্য নিযুক্ত হয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যানসহ ১৫ জন সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যার মধ্যে রাঙ্গামাটি সদর পৌরসভা থেকে ৬ জন তারা হলেন শাশ্বত চাকমা, সুপর্ণ দেব বর্মন, এড. মামুনুর রশীদ, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাস, চন্দা চাকমা। বাঘাইছড়ি উপজেলা থেকে বিন্দু চাকমা, লংগদু উপজেলা থেকে মো: তোফাজ্জল হোসেন, বরকল উপজেলা থেকে সুবিমল চাকমা, জুরাছড়ি থেকে অনিল বরণ চাকমা,কাপ্তাই থেকে উহ্লাচিং মং মার্মা, কাউখালী থেকে পাইচিং মং মার্মা, রাজস্থলী থেকে প্রেমা তালুকদার ও তিমথী খিয়াং।  উল্লেখ্য, বিলাইছড়ি ও নানিয়ারচর উপজেলা থেকে কোনো সদস্য নিযুক্ত হয়নি।
একই প্রজ্ঞাপনে গত ০৭ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপন মূলে গঠিত আগের পরিষদ এতদ্বারা বাতিল করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top