ফরিদপুরের নগরকান্দায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। সোমবার (৫ অক্টোবর) উপজেলার কুঞ্জনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন সোহান মল্লিক (সোবহান ওরফে সোহান মল্লিক)। তিনি নগরকান্দা উপজেলার কুঞ্জনগর গ্রামের গিয়াস মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আদালতের দেওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সোহান মল্লিক পুলিশের নজরদারিতে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ-এর দিকনির্দেশনায় এএসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরকান্দা থানা পুলিশ নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে।




