নওগাঁর আত্রাইয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বিপাকে পড়েছে প্রশাসন ও পুলিশ। অভিযানের পর আসামী নিয়ে ফেরার পথে সরকারি গাড়িতে হামলা ও আসামি ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে স্থানীয় একদল যুবক। হামলা ও সরকারি কাজে বাধার মুখে পুলিশ পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বল প্রয়োগ করে বরসহ তিনজনকে আটক করেছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় এই তুলকালাম কান্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাসপাড়া গ্রামের ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীর সাথে একই এলাকার আল-আমিনের বাল্যবিবাহের আয়োজন চলছিল। গোপনে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত নিয়ে বিয়েবাড়িতে হাজির হন। সেখানে বিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং বর আল-আমিনকে হেফাজতে নেয় পুলিশ।
তবে কান্ড ঘটে ভ্রাম্যমাণ আদালত এলাকা ত্যাগ করার সময়। আসামী নিয়ে ফেরার পথে হঠাৎই ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল সরকারি গাড়ি ঘিরে ফেলে। তারা পুলিশ ও প্রশাসনের স্টাফদের ওপর চড়াও হয় এবং ধস্তাধস্তি করে আসামী বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আত্রাই থানা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে বর আল-আমিন, তার সহযোগী মাহতাব ও কনেকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনায় নামীয় ৪ জন মুন্নাফ, রাব্বি, ইউনুস ও সজলসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, “ঘটনা শোনামাত্রই আমরা অতিরিক্ত পুলিশ পাঠাই। বরসহ তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। সরকারি কাজে বাধা ও প্রশাসনিক টিমের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “বাল্যবিবাহের বিষয়ে প্রশাসন সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। আইন ভেঙে বাল্যবিয়ের আয়োজন করা এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মতো দুর্ধর্ষ ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।”
নওগাঁয় বাল্যবিয়ে পণ্ড: বরসহ আটক ৩
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
জামালপুরে গরুর গাড়ি ও হাতিতে চড়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
October 27, 2026
হাতীবান্ধা সারের সুষ্ঠু বন্টন এর দাবিতে মহাসড়ক অবরোধ
October 27, 2026
ফলিয়ায় আগুনে পুড়ে ছাই স্বপ্ন ও পুঁজি; দিশেহারা যুবদল নেতা ইমরুল
October 27, 2026
মুষলধারে বৃষ্টিতেও মসজিদুল হারামে নামাজ ও কাবা শরিফ তাওয়াফ অব্যাহত
October 27, 2026
বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পেতে ছিনতাই, গ্রেপ্তার ২
October 27, 2026
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: কিশোরগঞ্জে দুই গ্রুপে পৃথক কর্মসূচি
October 27, 2026
৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের সভা
October 27, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

নিয়ামতপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
October 27, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে আনন্দ র্যালি,

জামালপুরে গরুর গাড়ি ও হাতিতে চড়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
October 27, 2026
গরুর গাড়ি ও হাতিতে চড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার

হাতীবান্ধা সারের সুষ্ঠু বন্টন এর দাবিতে মহাসড়ক অবরোধ
October 27, 2026
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সারের সুষ্ঠু বন্টনের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ

ফলিয়ায় আগুনে পুড়ে ছাই স্বপ্ন ও পুঁজি; দিশেহারা যুবদল নেতা ইমরুল
October 27, 2026
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে

নিজের ও সন্তানদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন নারী উদ্যোক্তার
October 27, 2026
নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা, রেস্টুরেন্ট ভাঙচুরের বিচার এবং