নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযান টের পেয়ে ১৫৭ গ্রাম গাঁজা ফেলে কৌশলে পালিয়ে গেছে জিতেন চন্দ্র ঋষি (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী।
গত রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের শ্রীরামপুর উত্তর ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক জিতেন চন্দ্র ঋষি ওই গ্রামের শচীন্দ্র ঋষির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের দিকনির্দেশনায় মান্দা থানা পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান ও কনস্টেবল জিয়াউর রহমানের সমন্বয়ে গঠিত দলটি মাদক বিক্রির সময় জিতেন চন্দ্র ঋষিকে ঘেরাও করে গ্রেপ্তারের চেষ্টা চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জিতেন তার কাছে থাকা মাদক ফেলে রেখে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫৭ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অত্র উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জিতেন ঋষি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।” তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
নওগাঁর মান্দায় গাঁজা ফেলে পালালেন মাদক ব্যাবসায়ী
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
পাঁচবিবিতে অসহায়দের পাশে উপজেলা পরিষদ, বিতরণ করা হলো হুইলচেয়ার
September 10, 2026
গাংনী উপজেলা নির্বাচন অফিসে সেবা প্রত্যাশীদের ভোগান্তির শেষ কোথায়
September 10, 2026
পাঁচ দিন ধরে ছেলের মরদেহ হিমঘরে: মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ
September 10, 2026
রোহিঙ্গা সংকট এমন কোনো সংকট নয়, যা বাংলাদেশ একাই সমাধান করবে
September 10, 2026
হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
September 10, 2026
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর
September 10, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
September 10, 2026
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের পিতা,

সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ
September 10, 2026
বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক ও কঠোর অভিযানের মুখে সুন্দরবনের অন্যতম

পাঁচবিবিতে অসহায়দের পাশে উপজেলা পরিষদ, বিতরণ করা হলো হুইলচেয়ার
September 10, 2026
হাঁটতে পারেন না, চলাফেরায় অন্যের ওপর নির্ভর করতে হয়—এমন অসহায়

বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ
September 10, 2026
কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান

গাংনী উপজেলা নির্বাচন অফিসে সেবা প্রত্যাশীদের ভোগান্তির শেষ কোথায়
September 10, 2026
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা