একসময়ের সচ্ছল মানুষ আব্দুস সামাদ (৫৮)। জীবনের পরন্ত বিকেলে এসে আজ তিনি পুরোপুরি নিঃস্ব, গৃহহীন ও গুরুতর অসুস্থ। আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে অপরাধ দমনে সহায়তা করাই যেন তার জীবনে চরম কাল হয়ে দাঁড়িয়েছে। ২০০৬ সাল থেকে অদ্যবধি সেনাবাহিনী, পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর ‘ইনফরমার’ ও নিজেকে কবি দাবি করা এই ব্যক্তি এখন স্থানীয় সন্ত্রাসী চক্রের প্রতিহিংসার শিকার।
নওগাঁর মান্দা উপজেলার পরানপুর গ্রামের মৃত মালা বক্স সরদারের ছেলে আব্দুস সামাদ দুই সন্তানের জনক। অভিযোগ উঠেছে, ইনফরমার হিসেবে কাজ করার জেরে স্থানীয় এক প্রভাবশালী সন্ত্রাসী গোষ্ঠী তার ওপর দফায় দফায় তাণ্ডব চালায়। বসতবাড়ি ভাঙচুর, ব্যবসা-বাণিজ্য ধ্বংস এবং কোটি টাকারও বেশি মূল্যের কৃষিজমি হাতিয়ে নিয়ে তাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়।
ভিটেমাটি হারিয়ে ছিন্নমূল সামাদ এখন স্থানীয় পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে আফজাল হাজীর দোতলায় মাসিক ৫০০ টাকা ভাড়ায় একটি কক্ষে বসবাস করছেন। চরম আর্থিক অনটন ও নিরাপত্তাহীনতার কারণে তার পরিবারও আজ বিচ্ছিন্ন। এক ছেলে জীবনসংগ্রামে ঢাকায় অবস্থান করছেন, আর ছোট ছেলে আশ্রয় নিয়েছে মামার বাড়িতে।
অর্থনৈতিকভাবে নিঃস্ব করার পাশাপাশি সামাদকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। তার ভাষ্য, শত্রুতাবশত তাকে কৌশলে ফরমালিন বিষ প্রয়োগ করে শারীরিক ও মানসিকভাবে মারাত্মক অসুস্থ বানিয়ে ফেলা হয়েছে। এমনকি এখনও প্রকাশ্যে তাকে বিষাক্ত রাসায়নিক বা ফরমালিন দিয়ে প্রাণনাশের চেষ্টা চালানো হচ্ছে।
মাথার ওপর নিজস্ব ছাদ নেই, শরীরে থাবা বসিয়েছে মারাত্মক ব্যাধি, আর মনে প্রতিনিয়ত তাড়া করে ফিরছে প্রাণভয়। জীবনের এই চরম অসহায় মুহূর্তে দাঁড়িয়ে সুবিচারের আকুতি জানিয়েছেন ৫৮ বছর বয়সী এই কবি। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
নওগাঁর মান্দায় আব্দুস সামাদের মানবেতর জীবনযাপন
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
গোপালগঞ্জে উত্তেজনা, বেনাপোল-ঢাকা রুটে ২ ট্রেন চলাচল বন্ধ
November 26, 2026
কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, আধুনিক খামার ও প্রশিক্ষণের ওপর জোর
November 26, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ
November 26, 2026
রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা
November 26, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও নেত্রকোনা-২ আসনের সংসদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী

ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বক্তব্যের জবাবে

পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর
November 26, 2026
পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য এখন সরকারি