নওগাঁর ধামইরহাট উপজেলায় বাঁশঝাড় থেকে হালিমা বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ছিলিমপুর তালবোনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা বেগম রোববার রাতে খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমাতে যান। সোমবার ভোরে বাড়ির পূর্ব পাশের একটি বাঁশঝাড়ে তাঁর মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
নিহতের স্বজনদের দাবি, তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্ট রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top